দেশের বাজারে অপো এ৫ ২০২০

৩ অক্টোবর, ২০১৯ ১৯:০৯  
দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে অপো’র শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন ‘এ৫ ২০২০’। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে ফোনটি দেশের সব অপো শোরুমে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরির ফোনটি বিক্রি হচ্ছে ১৯ হাজার ৯৯০ টাকায়। অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, দেশের বাজারে অপো এ৫ ২০২০ বিক্রি শুরু করতে পেরে আমরা আনন্দিত। স্মার্টফোন ডিজাইনের ক্ষেত্রে অপো সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দৈনন্দিন ব্যবহার উপযোগীতা রয়েছে এমন সব ফিচারে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আর কোয়াড ক্যামেরা থাকায় নিয়মিত ভ্রমণকারীদের দৈনন্দিন ব্যবহারে বেশ স্বস্তি দেবে বলে জানান তিনি।